দুই ট্রেনের সংঘর্ষ, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত: ০৯:২০, ২৭ অক্টোবর ২০২০
ছবি-সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রেনদুটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
উক্ত স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরো জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এরইমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছেছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
তিনি জানান, চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নিয়ে প্রাথমিক উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

